খাবারের সন্ধানে নয়াগ্রামে গ্রামীন হাটে তাণ্ডব চালাল দলমার দাঁতাল

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ আগস্ট: নয়াগ্ৰামের কুলডিহা হাটে তান্ডব চালাল দলমা থেকে আগত দলছুট দাঁতাল। বৃহস্পতিবার বিকেলে খাবারের সন্ধানে দলছুট দাঁতালটি জঙ্গল ছেড়ে কুলডিহা গ্ৰামে তান্ডব চালায়। গ্ৰামে তান্ডব চালালোর সময় গ্ৰামীন হাট দেখে হাটের মধ্যে ঢুকে পড়ে দাঁতাল হাতিটি। হাতি দেখে ছোটাছুটি শুরু করে দেন হাটে আসা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন।

হাটে আসা ব্যবসায়ীরা জানান, এদিন দাঁতাল হাতিটি খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে গ্ৰামীন হাটে প্রবেশ করে ব্যাবসায়ী ও সাধারণ মানুষজনের আনা শাক সবজি খেয়ে ফেলে। শেষমেশ স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্ঠায় দাঁতালটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়।

প্রতিনিয়ত যেভাবে খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে তাতেই আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *