করোনার থাবা পুরুলিয়ায়, নাছোড়বান্দাদের বাগে আনতে গ্রেফতার করছে পুলিশ

সাথী দাস, পুরুলিয়া, ৬ সেপ্টেম্বর: করোনা নতুন করে থাবা বসাতে শুরু করেছে পুরুলিয়ায়। প্রতি ১০০০ হাজার জনের পরীক্ষায় ৩৫ জন গড়ে কোভিড আক্রান্ত হচ্ছেন জেলায়। সরকারী এই পরিসংখ্যান স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়েছে। আর তাই চাই আরও বেশি জনসচেতন। আর সেই লক্ষ্যেই রাস্তায়, হাটে বাজারে অভিযান শুরু করল পুরুলিয়া সদর থানা ও স্থানীয় পুরসভা।

পুরুলিয়ায় রাস্তায় যাতায়াতকারী সবারই কাছে মাস্ক রয়েছে, কিন্তু মুখে নেই। কারও পকেটে বা কারও সঙ্গে থাকা ব্যাগে আর না হয় মুখ নাক খোলা রেখে কানে ঝোলা রয়েছে। এবার সেই সব নাছোড়বান্দাদের বাগে আনতে গ্রেফতার করছে পুলিশ।

অন্যদিকে, হাটে বাজারে ওই শ্রেণির ক্রেতা বিক্রেতাদেরও সতর্ক করা হয় প্রসাশনের পক্ষ থেকে। হয় মাস্ক পরে থাকতে হবে না হয় বাড়ি ফিরে যেতে হবে- এই ভাষাতেই পুলিশ কঠোর অবস্থান নিয়ে অভিযান চালায়।

করোনার তৃতীয় ঢেউ শিশুদের ক্ষতির সম্ভাবনা বেশি। জেলা স্বাস্থ্য দফতরের এই আশঙ্কা রয়েছে। তাই, করোনা নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় ঢেউ যাতে আছড়ে না পড়তে পারে তার জন্য বড়দের এবং অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ জেলা স্বাস্থ্য দফতর। বাইরে অসতর্ক হয়ে যাতায়াতকারি যাতে বাহক হিসেবে বাড়ি ফিরতে পারেন। এই আশঙ্কা রয়েছে। চাই আরও বেশি সচেতনতা। পরামর্শ দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অনিল দত্ত। তিনি বলেন, জন সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতির আশঙ্কা থেকেই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *