“কংগ্রেসকে এর জন্য অনেক মূল্য দিতে হবে”, পঞ্জাবের ঘটনায় প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ৫ জানুয়ারি: পঞ্জাবে বুধবার প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতির প্রেক্ষিতে কড়া সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার বিকেলে শুভেন্দুবাবু টুইটারে লেখেন, “আজ পঞ্জাবে কংগ্রেসের অধীনে প্রশাসন ও পুলিশের রাজনৈতিকীকরণ নিম্ন পর্যায়ে পৌঁছেছে। ১৯৭৫ সালে জরুরি অবস্থার পর এটি আজ দ্বিতীয় গুরুতর ভুল করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আপোস করা হয়েছিল। কংগ্রেস দল এবং এর নেতৃত্বকে আগামী দিনে এর জন্য অনেক মূল্য দিতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে আগেভাগেই পঞ্জাব সরকারকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা যাতে কোনরকম ভাবে বিঘ্নিত না হয়, সেই সংক্রান্ত যাবতীয় বন্দোবস্ত করার কথা ছিল সরকারের। রাস্তায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকারের পুলিশের উচিত ছিল বাড়তি বাহিনী মোতায়েন করা। দৃশ্যতই, ওই ব্রিজে বাড়তি কোনো পুলিশ বাহিনী লক্ষ্য করা যায়নি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে তাঁকে পুনরায় ভাটিন্ডা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। ইতিমধ্যে, পঞ্জাব সরকারের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্য প্রশাসনকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *