রাজ্য সরকারের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা প্রাপকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ মে: বর্তমান রাজ্য সরকারের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা প্রাপকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন। ব্লকের সারিয়া চার নম্বর অঞ্চলের আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ থেকে এদিন ব্লক প্রশাসনের আয়োজিত এই শোভাযাত্রা শুরু হয়ে দহকুন্ডী গ্রাম পর্যন্ত পরিক্রমা করে। শোভাযাত্রায় ব্লক প্রশাসনের কর্মকর্তারা যেমন পা মেলান তেমন জনপ্রতিনিধি থেকে শুরু করে কন্যাশ্রী,লক্ষ্মীর ভান্ডার, জয়জোহার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক পেনশন প্রাপকরা পা মেলান।

কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ব্লকের পঞ্চায়েত ডেভলপমেন্ট অফিসার রাহুল পাল বলেন, আমরা প্রশাসনের তরফ থেকে গত ১১ বছরের রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে দিতে পেরেছি তা তুলে ধরার জন্য এলাকায় এই পদযাত্রা। পাশাপাশি আগামী দিনে মানুষ যাতে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা আরও নিতে পারেন তার প্রচারের জন্য এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *