কুমারেশ রায়, মেদিনীপুর, ৫ জুলাই: বন্যা বিধ্বস্ত ঘাটালের বিভিন্ন এলাকায় বন্যার্তদের ত্রাণ দিয়ে সহযোগিতায় এগিয়ে এল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর ২৪ পরগনা জেলার বরানগর চক্র।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ওই চক্রের শিক্ষক-শিক্ষিকারা ৫ জুলাই সোমবার ঘাটাল, মনসুকা সুলতানপুর এবং অজবনগরের বন্যা বিধ্বস্ত এলাকাগুলির দুশো জন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ডাল, চিনি, সোয়াবিন, মসলা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং সাথে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হয়।

ওই সংগঠনের নেতৃত্ব বললেন, ঘাটালের বন্যা বিধ্বস্ত এলাকার দুঃস্থ মানুষদের খবর পেয়ে উত্তর ২৪ পরগনার বরানগর চক্র থেকে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা এই ত্রাণ সামগ্রী দিতে এসেছেন। শুধু ঘাটালেই নয়, রাজ্যের বিভিন্ন এলাকায় যখনই আর্ত মানুষের ত্রাণের প্রয়োজন হয় তখন এই চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠন এলাকায় পৌঁছে ত্রাণ সামগ্রী তুলে দেন। পাশাপাশি তারা রক্তদান শিবিরের আয়োজন করেন বিভিন্ন এলাকাতে।


