তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, ভাটপাড়ায় ধৃত গৃহ শিক্ষিকার স্বামী

আমাদের ভারত, কলকাতা, ২৫ জুলাই: তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল গৃহ শিক্ষিকার স্বামী। ন্যক্কারজনক এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাটপাড়া থানার স্থিরপাড়া বুড়িবটতলা এলাকায়।

জানা গিয়েছে, নির্যাতিতার কাকার ছেলে শিশু শ্রেণির ছাত্র। অন্যান্য দিনের মত স্থানীয় গৃহ শিক্ষিকা পামপি মন্ডলের কাছে গত ১৯ জুলাই সন্ধেতে পড়তে গিয়েছিল নির্যাতিতার ভাই। ওই দিন ভাইকে আনতে গিয়েছিল তৃতীয় শ্রেণির এই ছাত্রী। তখন শিক্ষিকার স্বামী সুব্রত মন্ডল তাকে জানায় যে দশ মিনিট দেরি আছে। এরপর ফোনে সিনেমা দেখানোর নাম করে তাকে ছাদে নিয়ে যায় সুব্রত মন্ডল। সেখানেই তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

পরদিন সকালে শরীরে দাগ দেখে ওই বালিকার বাবা-মা জিজ্ঞেস করলে সে সব ঘটানা তার বাবা মাকে জানায়। লজ্জায় নির্যাতিতার পরিবার মুখ বুঁজে ছিল। কিন্তু ঘটনাটি চাউর হওয়ায় শনিবার রাতে ওই ছাত্রীর ঠাকুরদা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ অভিযুক্ত সুব্রত মন্ডলকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ও পড়শিরা।

এদিন নির্যাতিতার দাদু জানান, “আমাদের মেয়ের সাথে যা করেছে তা যেনো আর কারোর সাথে করতে না পারে তার জন্য আমরা সুব্রতর কঠোর শাস্তির দাবি,করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *