পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: কেশিয়াড়ির কুসুমপুরে বিশেষ শিবির করল প্রশাসন। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের উদ্যোগে হল চোখের আলো নামে ক্যাম্প। এলাকার আদিবাসী জনজাতি মানুষদের তথা ৪৫ বছরের ঊর্ধ্বে মানুষদের চোখের সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ হল এই চোখের আলো।

এদিন কেশিয়াড়ি ল্যাম্প সোসাইটিতে চলা ক্যাম্প পরিদর্শন করেন বিডিও বিপ্লবকুমার দত্ত। তিনি জানান, চারদিন ধরে চলছে এই ক্যাম্প। এলাকার আদিবাসী মানুষের চোখের যাবতীয় সমস্যার চিকিৎসা, চশমা দেওয়া-সহ ছানি অপারেশনেরও সরকারি ব্যবস্থা আছে। তা নির্ধারণের জন্য ক্যাম্প চলছে। এদিনের এই ক্যাম্পে ইসিজি, রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন সমস্যার ওষুধ দেওয়া। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

