আমাদের ভারত, মালদা, ২৯ নভেম্বর: আবার মানবিকতার পরিচয় দিল মালদহের চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে।উল্লেখ্য, সোমবার বিকেল ৪ টে নাগাদ সাদেক আলী নামে এক ব্যক্তির চাঁচোল থেকে কনুয়া আসার পথে পকেট থেকে টাকা পড়ে যায়।
সেই সময় ওখানে কর্তব্যরত ছিলেন ট্রাফিক ওসি চন্দন দে, ভিলেজ পুলিশ গোলাম মর্তুজা ও সিভিক ভলান্টিয়াররা। রাস্তায় টাকা পড়ে থাকতে দেখে ট্রাফিক ওসি সেই টাকা তুলে নিজের কাছে রাখে। তারপর এলাকায় খোঁজ খবর শুরু করে এবং জনসাধারণের মধ্যে বলতে থাকে যে, কারো যদি টাকা হারিয়ে থাকে তাহলে তার সাথে যেনো দেখা করে। এলাকায় খবর ছড়াতেই সাদেক আলী ট্রাফিক ওসির সঙ্গে দেখা করে।তখন ট্রাফিক ওসি ওই ব্যক্তির কাছে থেকে সঠিক প্রমাণ নিয়ে টাকা গুলো ফেরত দেন। পুলিশের এই ভূমিকায় খুশি সাদেক আলী।

