স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ মে: বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শান্তিপুর থানার ফুলিয়ায় প্রদীপ সরকার খুনের ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের একটা তদন্তকারী দল ফুলিয়ার প্রমোদ পল্লীতে আসে। সেখানে তারা অভিযুক্তের বাড়িতে যায়। বাড়ির তালা বন্ধ থাকায় স্থানীয় নবলা পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামানিকের উপস্থিতিতে বাড়ির দরজা ভেঙ্গে তল্লাশি চালায় সিবিআইয়ের ঐ তদন্তকারী দল।
প্রসঙ্গত, গতবছর ২৭ জুলাই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ মজুমদারের বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছিল রানাঘাট থানার হবিবপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে। বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে, প্রদীপ বিজেপিতে যোগদান করেছিল বলেই শাসকদলের হাতে তাকে খুন হতে হয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। গতকাল এই ঘটনার তদন্তে সিবিআইয়ের একটা তদন্তকারী দল এসে পৌঁছে ছিল ফুলিয়ার প্রমোদ পল্লীতে। অভিযুক্তের ঘর তালা বন্ধ থাকায় এলাকার জনপ্রতিনিধি হিসেবে নবলা পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামানিকের উপস্থিতিতে বাড়ির তালা ভেঙ্গে তল্লাশি চালায় সিবিআই।

