প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৪ সেপ্টেম্বর: অবশেষে জয় প্রকাশ যাদব খুনের মামলায় সিবিআইয়ের তরফ থেকে চার্যশিট জমা দেওয়া হল ব্যারাকপুর আদালতে। বিজেপি কর্মী জে পি যাদব খুনের ঘটনায় লালন সিং, চন্দন সিং, টুন টুন সিং সহ আরো এক জন অভিযুক্তের বিরুদ্ধে চার্চশিট জমা দেন সিবিআই এর এক প্রতিনিধি দল।
প্রসঙ্গত ভোটের ফল বেরনোর পর বারবার রাজনৈতিক হিংসার কারনে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ও জগদ্দল বিধান সভার বিভিন্ন এলাকা। ভোটের ফল প্রকাশের পর ৬ জুন ভাটপাড়ায় বিজেপি কর্মী পেশায় মিল শ্রমিক জে পি যাদব কে প্রকাশ্য দিবালোকে তার বাড়িতে বোম মেরে খুন করেছিল এক দল দুষ্কৃতী। সেই সময় তাঁর পরিবার এই খুনের ঘটনাকে রাজনৈতিক হিংসার বলি হিসেবে অভিযোগ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মী জয় প্রকাশ যাদবের খুনের ঘটনা তদন্ত ভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। সিবিআই এর প্রতিনিধি দল ও ফরেন্সিক দল এসে এই ঘটনার তদন্ত করে যান ও নিহত বিজেপি কর্মীর বাড়ির লোকেদের সাথে কথা বলে যান। সেই মামলাতেই খুনের ঘটনার মূল অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেন সিবিআই এর আধিকারিকরা।
টুনটুন চৌধুরীসহ আরো তিন জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে। এই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর। সিবিআ চার্জশিট জমা দেওয়ায় যথেষ্ট খুশী ও আশাবাদী নিহত জেপি যাদবের পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, “এতদিন ধরে পুলিশ কিছুই করতে পারছিল না। অবশেষে সিবিআই তদন্ত শুরু করায় তদন্ত বেশ গতি পেয়েছে। আমরা যে চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সিবিআই তদন্ত করে তাদের বিরুদ্ধেই চার্জশিট জমা দিয়েছেন। আমরা খুশি কিন্তু যতক্ষণ পর্যন্ত না ওই অভিযুক্তদের ফাঁসির শাস্তি হয় ততক্ষণ আমাদের শান্তি হবে না। আমাদের বাড়ির একমাত্র রোজগেরে ও অভিভাবক ছিল। তাই আমরা ফাঁসির শাস্তি দাবি করেছি, যখন ওনারা তদন্তে এসেছিলেন। তবে আমরা আশাবাদী এবার আমাদের বাড়ির ছেলে সঠিক বিচার পাবে।”

