মনপসন্দ পেশার সন্ধানে কেরিয়ার গাইডেন্স হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ আগস্ট: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পরে কোন কোন বিষয় নিয়ে পড়াশুনো করা যায়, পড়ার শেষে স্বনির্ভরতার সুযোগই-বা কী কী রয়েছে তারই সুলুকসন্ধান দিতে মেদিনীপুরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে মঙ্গলবার থেকে তিন দিন ধরে অনুষ্ঠিত হল সেমিনার, ‘কেরিয়ার গাইডেন্স’।

তিন দিনের এই কর্মশালায় কেরিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষিকা সুস্মিতা রায়, অরিজিতা জানা, বনশ্রী পড়িয়া, শিক্ষক ঋতিঙ্কর প্রধান প্রমুখ। কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার দেওয়া হয়।
সরকারি নির্দেশ মেনে, কেরিয়ার গাইডেন্স পোর্টালের বিষয়গুলো প্রজেক্টার প্রযুক্তির মাধ্যমে তুলে ধরে তার ব্যাখ্যা করেন শিক্ষিকা বন্দনা দাস ও ইংরেজি বিভাগের শিক্ষিকা বনশ্রী পড়িয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *