জাতীয়তাবাদী ছাত্র-শিক্ষক-সরকারি কর্মচারি সঙ্ঘের মিছিলের ডাক

আমাদের ভারত, ১০ জুন: মূলত তিন দফা দাবিতে সোমবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মহামিছিলের ডাক দিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ-সহ পাঁচ সংগঠন।

শুক্রবার কলকাতার প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সে বঙ্গীয় নবউন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ, জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সঙ্ঘ এবং পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারি সঙ্ঘ প্রভৃতি জাতীয়তাবাদী ছাত্র- শিক্ষক-সরকারি কর্মচারি সঙ্ঘের পক্ষ থেকে এ কথা জানান।

জাতীয়তাবাদী ছাত্র-শিক্ষক-সরকারি কর্মচারি সঙ্ঘের প্রচার প্রধান সৈকত মন্ডল জানান, মিছিল মূলত তাঁরা তিনটি দাবি আদায়ের জন্য করছেন। তা হল আদালতের নির্দেশে বকেয়া ডিএ দিতে হবে, এসএসসি ও টেট দূর্নীতিতে যুক্ত দোষীদের অপসারণ ও শাস্তি এবং স্বচ্ছ, স্থায়ী নিয়োগ ও জাতীয় শিক্ষা নীতি ২০২০ প্রনয়ণের অতি দ্রুত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *