জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জানুয়ারি: আজ পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাত্রী এবং বাস কর্মীদের উদ্দেশ্যে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করা করা হয়েছে। এরপর বাস যাত্রী সহ বাস কর্মীদের সবাইকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

জেলার বাস মালিক সমিতির এদিনের সচেতনতামূলক প্রচার এবং মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন দপ্তরের রাজ্য সরকার মনোনীত সদস্য মৃগাঙ্ক মাইতি সহ মেদিনীপুর ও ঝাড়গ্রাম বাস ওনার্স অ্যাসোসিয়েশনর সম্পাদক বিশ্বজিৎ মুখার্জি, সভাপতি মুকুন্দ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য নরেশ পাত্র সহ দুই জেলার বেশ কিছু বাস মালিক।


