এসির ভেতর থেকে উদ্ধার বোরো সাপ, আতঙ্ক দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের কন্যাশ্রী বিভাগে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ এপ্রিল: এসির ভেতর থেকে উদ্ধার বোরো সাপ। আতঙ্ক কন্যাশ্রী প্রকল্পের ম্যানেজমেন্ট ঘরে। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে। এসি ঠিক করার সময় বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন মিস্ত্রী। ঘটনার পরেই খবর দেওয়া হয় সর্প বিশারদ কুন্তল মালাকারকে। তিনি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

সর্প বিশারদ কুন্তল মালাকার বলেন, এই সাপটির অনেক নাম রয়েছে। তবে সকলেই বোরো সাপ হিসাবেই চেনেন। এর বিষ নেই। ঠান্ডায় থাকতে ভালোবাসে বলেই এসির পাইপের ভেতরে এদের বিচরণ থাকে। উদ্ধার হওয়া সাপটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

কন্যাশ্রী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মাথিয়াস লেপচা বলেন, এসির ভিতরে ঢুকে ছিল সাপটি। যা শুনেই সকলে কিছুটা ভয় পেয়ে যায়। যদিও পরে সেটি উদ্ধার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *