আমাদের ভারত, হুগলি, ২০ অগষ্ট: ভোট পরবর্তী সময়ে কর্মীরা কেমন আছেন। এই বিষয়ে খোঁজ নিতে জেলা সফরে বের হলেন বিএমএসের রাজ্য সভাপতি শান্তুনু মুখোপাধ্যায় সহ সংগঠনের একাধিক নেতা কর্মীরা।
শুক্রবার দুপুরে বিএমএসের নেতা কর্মীরা প্রথমে রিষড়া জয়শ্রী টেক্সটাইল কারখানায় যান। সেখানে গিয়ে তাঁরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কর্মীদের কাছ থেকে খোঁজ খবর নেন। এরপর সেখান থেকে বেরিয়ে সংগঠনকে চাঙ্গা করতে বেশ কয়েকজন বিএমএসের কার্যকর্তার বাড়িতে যান। অতপর শ্রীরামপুর, চাঁপদানী হয়ে ভদ্রেশ্বরে আসেন।
ভদ্রেশ্বর বাবুবাজার এলাকায় একজন পুরানো কার্যকর্তার বাড়িতে সংগঠনের নেতা কর্মীরা একটি বৈঠক করেন। এরপর তারা কলকাতায় ফিরে যান।

এই প্রসঙ্গে বিএমএসের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি শান্তুনু মুখোপাধ্যায় বলেন, আমি বিএমএসের রাজ্য সভাপতি হওয়ার পর হুগলি জেলা দিয়ে জেলা সফর শুরু করেছি। এরপর অন্যান্য জেলায়ও যাব। সেখান কর্মীদের সঙ্গে দেখা করব তাদের বাড়িতে যাব। বিভিন্ন পরিস্থিতি নিয়ে তাদের সাথে কথা বলে কোনও সমস্যা থাকলে সেটা বোঝার চেষ্টা করব।

