গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৩
জুন: দিনে দুপুরে রহস্যজনকভাবে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিবার ও স্থানীয়দের দাবি, তাকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে আরামবাগের চাঁদুর ফরেস্ট এলাকায়। মৃত ব্যক্তির নাম মনসা বাগ, (৫৩)। বাড়ি আরামবাগ ভাটার মোড় এলাকায়।
জানাগেছে, ওই ব্যক্তি দুপুরে খাওয়া দাওয়া সেরে চাদুর ফরেস্টে গরু খুঁজতে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও বাড়ি ফিরতে দেরি দেখে বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা ফরেস্ট এলাকায় গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার মাথায় ভারি ধরনের জিনিস দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে হাত কেটে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ মহাকুমার এসডিপিও, আরামবাগ থানার আইসি ও ফরেস্টে কর্মীরা। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে তারা।
পরিবার ও স্থানীয়দের দাবি, তাকে খুন করা হয়েছে। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায স্থানীয়রা। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায়। পরিবারের দাবি যে খুন করেছে তার শাস্তি চাই। আরামবাগ থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তদন্তে নেমেছে।

