শালবনিতে শিশু শিক্ষা কেন্দ্রের উদ্যোগে রক্তদান ও শীতবস্ত্র বিতরণ 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: শালবনি ব্লকের রামেশ্বরপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের উদ্যোগে এবং ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় বৃহস্পতিবার রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। করোনার তৃতীয় ঢেউয়ের কারণে আগামী দিনে আবার লকডাউন হতে পারে। সেই সময় যাতে রক্ত সংকট দেখা না দেয় সেইজন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির করছে।

এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি দুশোরও বেশি দুঃস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, সমাজসেবী সনৎ মাহাতো, বিমল মাহাতো, গৌতম বেরা, পিযুষ মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *