আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ এপ্রিল: প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প ‘স্বচ্ছ ভারত মিশন’ সফল করতে সোমবার সকালে শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর স্টেশনে সাফাই অভিযান করলেন স্থানীয় বিজেপি কর্মীরা। এদিন বিজেপির নেতা-কর্মীরা ঝাড়ু হাতে প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি স্টেশন চত্বর পরিষ্কার করেন। এদিনের স্বচ্ছতা অভিযানে হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রমুখ সমীর দত্ত, প্রণব মন্ডল-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি নেতৃত্বের বক্তব্য মোদীজির স্বপ্ন পূরণে স্বচ্ছ ভারত অভিযান জারি থাকবে।
অপর দিকে এদিন স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামতে দেখা গেলো সাংসদ অর্জুন সিং পুত্র বিধায়ক পবন সিংকে। ‘স্বচ্ছ ভারত মিশন’ সফল করতে সোমবার সকালে শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর স্টেশনে সাফাই অভিযান চালানোর পাশাপাশি এদিন জগদ্দল বিধাসভার অন্তর্গত বিজেপির সেবা সপ্তাহ কর্মসূচি পালিত হল ভাটপাড়া বিধানসভাতেও।ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পবন সিং’য়ের নেতৃত্বে আজ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, জগদ্দল রেল স্টেশনে পবন সিং নিজে ঝাঁটা হাতে নিয়ে এলাকা পরিচ্ছন্ন করার কাজ করেন।
এদিন পবন সিং বলেন, “আমি একজন বিধায়ক হয়ে যদি রাস্তায় নেমে পরিষ্কার করতে পারি তাহলে এটা অনেক মানুষকে উৎসাহ দেবে যাতে প্রত্যেক মানুষ তাদের নিজেদের জায়গা পরিষ্কার করে।”

