জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার বাগমারি এলাকায় আজ সকালে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানাগেছে, বিজেপির স্থানীয় বুথ কমিটির সম্পাদক লালমোহন সোরেন নামের এই কর্মীকে আজ সকালে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলর দিকে।
উল্লেখ্য, আগামী কালই এই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে দলীয় কর্মী খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

