এসএসসি নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভে পুলিশের লাঠি চার্জ, আহত ২০

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ জুলাই: এসএসসি নিয়গে দুর্নীতির প্রতিবাদে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা যুব মোর্চা। এই বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। অভিযোগ, প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়াতে গেলে পুলিশ লাঠি চার্জ করে। পুলিশের লাঠির আঘাতে বিজেপির প্রায় ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি। এছাড়া মহিলা কর্মী সমর্থকদের চুলের মুঠি ধরে মারধর করেছে পুলিশ কর্মীরা। এখনও পর্যন্ত পাওয়া খবর, ১১ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার দুপুরে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ব্যারাকপুর কমিশনারেট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এদিন ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে যুবমোর্চার কয়েক হাজার কর্মী সমর্থক মিছিল করে কমিশনারেটের অফিসের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ তাদের চিড়িয়া মোড়ে আটকে দেয়। এরপরই রাস্তার মধ্যেই ধুমধুমার বেড়ে যায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে। মহিলাদের চুলের মুঠি ধরে টানতে টানতে পুলিশের ভ্যানে তোলে। পুলিশের লাঠির ঘায়ে আহত হন বিজেপির প্রায় ২৩ জন নেতা কর্মী। মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় বিজেপির যুবমোর্চার রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্রকে। এছাড়াও অনেকে আহত হন। পুলিশ গ্রেফতার করে বিজেপির ১১ জনকে।

বিজেপির ব্যারাকপুরের জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ অভিযান করছিলেন। তাদের আজকের কর্মসূচি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়ানো, সেখানে পুলিশ তাদের উপর আক্রমণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *