বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ৩ ডিসেম্বর: আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন এরাজ্যের বিজেপি সাংসদরা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সকাল ১১ টা নাগাদ সঙ্গে দেখা করবেন।
হাতেগোনা আর কয়েক দিন বাকি কলকাতার পুর নির্বাচন। সেই নির্বাচনে সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি সাংসদরা। পাশাপাশি রাজ্যের অন্যান্য পুরসভাগুলির নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা। বিগত দিনে পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোটে সব ক্ষেত্রেই সন্ত্রাসের বলি হয়েছেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, বহু কর্মী এখনো ঘরছাড়া। এখনো নিহত বিজেপি কর্মীর পরিবাররা বিচার পায়নি। তাই প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাবেন বিজেপি সাংসদরা, জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের রায় সিবিআই তদন্ত করছে। কয়েকজন গ্রেপ্তার হয়েছে। সেটা যথেষ্ট নয়। তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাবেন বিজেপির রাজ্য সভাপতি।
এমনকি কেন্দ্রীয় প্রকল্পগুলির ‘দুর্নীতি’ নিয়ে অভিযোগ জানাবেন বিজেপি সাংসদরা। বিজেপির সাংসদদের দাবি কেন্দ্রীয় প্রকল্পগুলি সাধারণ মানুষের মধ্যে বন্টন হচ্ছে না। স্থানীয় স্তরের তৃণমূলের ক্যাডাররা তা নিয়ে দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তার উপর আবার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পাল্টে দিচ্ছে রাজ্য সরকার। এই অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে জানাবেন বঙ্গ বিজেপির সাংসদরা

