বিজেপি প্রার্থী অপর্ণা নন্দীর সমর্থনে প্রচারে নবদ্বীপে দলের রাজ্য সহ-সভাপতি মাফুজা খাতুন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ ফেব্রুয়ারি: নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অপর্ণা নন্দীর সমর্থনে ভোট প্রচারে আসলেন বিজেপি নেত্রী তথা রাজ্য সহ-সভাপতি মাফুজা খাতুন। মঙ্গলবার দুপুরে প্রার্থী অপর্ণা নন্দী সহ বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ওয়ার্ডের অন্তর্গত হরিতলা তেঘরিপাড়া বাজার সহ প্রতিটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে বাড়ি বাড়ি পৌঁছে নির্বাচনী প্রচার করেন মাফুজা খাতুন।

পাশাপাশি এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বিজেপি প্রার্থী অপর্ণা নন্দীকে সমর্থন করছেন বলে দাবি করেন তিনি। আসন্ন পৌর নির্বাচনে ২৪ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলেই দাবি করেন মাফুজা খাতুন। এছাড়াও বিগত পুরসভা নির্বাচনে প্রতিটি আসনে শাসকদলের বিরুদ্ধে ভোট লুট করার অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *