প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২২ এপ্রিল: ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভোটগ্রহণকে কেন্দ্র করে একাধিক অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। দুপুরে টিটাগড়ে ব্যাপক বোমাবাজি করা হয়। এই ঘটনায় তাঁদের ৮ জন কর্মী আহত হয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছ।
সকালেই হালিশহরে ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপির মন্ডল সভাপতিকে মারধর করা হয়। বাড়িতে ঢুকে ভাঙ্গচুর, তাঁকে এবং তাঁর বৃদ্ধা মাকে মারধর করা হয়। মারধরে বিজেপি নেতা নিতাই রায়ের মাথা ফেঁটে গেছে, শরীরে একাধিক জায়গায় তাঁর আঘাত লেগেছে। রক্তাক্ত অবস্থায় কেন্দ্রীয় বাহিনী তাঁকে উদ্ধার করে হাসপাতলে পাঠানোর ব্যবস্থা করে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে এবং তাঁর মাকে মারধর করেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপির লোকজন তাদের কর্মীদের মারধর করছে, তাদের বাড়ি ভাঙ্গচুর করছে।

অন্যদিকে কাঁচরাপাড়া ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল দাসের বাড়িতে বোমা ছোড়া হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমা মেরেছে বলে অভিযোগ তৃণমূলের। খবর দেওয়া হয় বীজপুর থানার ভোটের দিন কিভাবে বোমাবাজিতে উত্তপ্ত এলাকা নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার মানুষ অভিযোগ

দুপুরে ব্যারাকপুর বিধানসভার টিটাগড়ে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ১২ এবং ১৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজি করা হয়। এই ঘটনায় তাদের ৮ জন কর্মী আহত হয়েছে বলে বিজেপির দাবি। তাদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর। আহতদের বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বোমা মারার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর দাবি, বিজেপি হারছে তাই দৃষ্টি আকর্ষণ করতে বিজেপি এই অভিযোগ করছে।

ভোট শুরুর আগে সকালে খড়দা বিধানসভার ৭৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান বিজিপি প্রার্থী শীলভদ্র দত্ত।
উত্তর দমদমে একাধিক বুথে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

