মল্লারপুরে বিজেপি নেতা খুনের মামলায় অভিযুক্ত ও তাদের পরিবার এবার খুনের হুমকি দিল নিহতের ছেলেকে

আশিস মণ্ডল, রামপুরহাট, ৩ ডিসেম্বর: বিজেপি নেতাকে দুষ্কৃতীরা খুন করেছিল আগেই। সেই খুনের মামলায় অভিযুক্ত ও তাদের পরিবার এবার নিহতের ছেলেকে খুনের হুমকি দিয়ে বসল। রীতিমতো পোষ্টার সাঁটিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে নিহত বিজেপি নেতার ছেলে ও নাতিকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে।

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই মল্লারপুর থানার কোট গ্রামের বাসিন্দা বিজেপি নেতা জাকির হোসেনকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। মৃত্যুর আগে জাকির হোসেন দুষ্কৃতীদের নাম জানিয়ে গিয়েছিল। সেই মতো তার ছেলে নাজিমুদ্দিন শেখ দুষ্কৃতীদের বিরুদ্ধে মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলায় বেশ কয়েকজন গ্রেফতার হয়। পরে জামিনে মুক্ত হয়। তাদের মধ্যে থেকেই কেউ ওই পোষ্টার সাঁটিয়েছে বলে নিহত জাকির হোসেনের পরিবারের দাবি। সাদা কাগজে নীল কালিতে হাতে লেখা ওই পোষ্টারকে ঘিরে গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

পোষ্টারে লেখা রয়েছে “জাকির মার্ডারে বিনাদোষে জেল খাটছি। শুধুমাত্র জামিনটা হতে দে। তারপর তোর সামনে তোর ছেলেকে কচুকাটা করবো।” তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে সেই বিষয়টি স্পষ্ট নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *