দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলার প্রতিবাদে গোপীবল্লভপুরে থানা ঘেরাও কর্মসূচি পালন বিজেপির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ এপ্রিল: ভোট প্রচারে গিয়ে কোচবিহারের শিতলকুচিতে দুষ্কৃতী হামলার শিকার হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির উপর এই হামলার প্রতিবাদে একপ্রকার উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতির আঙ্গিনা। আর এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যে থানা ঘেরাও সহ অবরোধ আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। সেই কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির গোপীবল্লভপুর এবং সাতমা মন্ডলের পক্ষ থেকে গোপীবল্লভপুর থানা ঘেরাও এবং ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সাতমা মন্ডলের সভাপতি মুরলীধর ঘোষ, গোপীবল্লভপুর মন্ডলের স্বপন রথ, যুব নেতা সুমন্ত মহান্তি, মণিচাঁদ পানি প্রমুখ। এদিন বিজেপির পক্ষ থেকে সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার নিন্দা করা হয় এবং ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *