Delimitation Bill, BJP, ডিলিমিটেশন বিল পাশ করাতে প্রয়োজনের চেয়ে বাড়তি সমর্থন রয়েছে বিজেপির হাতে

আমাদের ভারত, ২৯ নভেম্বর: লোকসভায় আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত তিনটি বিলে পেশ হতে চলেছে সোমবার। সেই সংবিধান সংশোধনী বিলের পক্ষে ৩৭১জন সংসদের সমর্থন পাবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। শীর্ষ সরকারি সূত্রের খবর, বিজেপির শরিক দল ও অন্যান্য সমর্থনকারী দল মিলিয়ে সংখ্যা দাঁড়াবে ৩৭১- এ।

৫৪০ জন সংসদ ভোট দিলে বিল পাস করাতে প্রয়োজন ৩৬০টি ভোট, অর্থাৎ সরকারি সূত্রের হিসেব অনুযায়ী ১১টি ভোটের বাড়তি ব্যবধান থাকছে কেন্দ্রের হাতে। সংবিধান সংশোধনী বিল পাস করাতে প্রতিটি কক্ষের মোট সদস্য সংখ্যার সংখ্যা গরিষ্ঠতা এবং উপস্থিতি ও ভোটদানকারী সদস্যদের অন্তত দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। লোকসভার পর রাজ্য সভাতেও আলাদাভাবে বিলটি পাস করাতে হবে।

শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, প্রস্তাবিত ডিলিমিটেশন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বসবেন, এবং তিনি কমিশনের তৃতীয় সদস্য বেছে নেবেন। এর ফলে বিজেপি নিজের সুবিধা মতো কেন্দ্র সাজানোর অবাধ সুযোগ পাবে। কিন্তু রাহুলের এই দাবিকে নির্লজ্জ ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। জানানো হয়েছে, ২০০২ সালে ডিলিমিটেশন আইনের কাঠামো মোটামুটি বজায় রেখে সংশোধিত বিলে কমিশন গঠনের কথা বলা হয়েছে। কেন্দ্র সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করবে। দ্বিতীয় আসনের সিইসি নিজে থাকতে পারেন অথবা নিজের জায়গায় অন্য কোনো নির্বাচন কমিশনারকে মনোনীত করতে পারেন। তৃতীয় আসনে পদাধিকার বলে থাকবেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার। প্রতিটি রাজ্য থেকে পাঁচজন বিধায়ক এবং সর্বোচ্চ পাঁচজন লোকসভা সংসদ সহযোগী সদস্য হিসেবে কমিশনকে সাহায্য করবেন। যাদের সংশ্লিষ্ট কক্ষের গঠন অনুযায়ী স্পিকাররা মনোনীত করবেন। তবে এদের কোনো ভোটাধিকার থাকবে না। কমিশন একই প্রক্রিয়ায় লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্গঠন করবে। সীমানা প্রকাশ আপত্তি খতিয়ে দেখা ও জন শুনানি করবে তারা। কমিশনে খুব কম ভোটাভুটির প্রয়োজন পড়ে এবং পুরো প্রক্রিয়াটি শেষ হতে দু’ থেকে আড়াই বছর সময় লাগতে পারে।

জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত সীমানা পুনর্গঠন প্রয়োজনীয়তা বোঝাতে সংবিধানের ৮১ ও ৮২ নম্বর অনুচ্ছেদের উল্লেখ রয়েছে। এছাড়াও দীর্ঘ বিরতির পর হওয়া ২০২৩- এর অসম এবং ২০২২- এর জম্মু- কাশ্মীরের পুনর্বিন্যাসের উদাহরণ দেওয়া হয়েছে।

সোমবারের প্রস্তাবিত বিলে প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যা ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে থাকা বর্তমান আনুপাতিক হার মোটামুটি বজায় রাখবে।বিধানসভার আসন পঞ্চাশ শতাংশ বাড়বে এবং নতুন আসন বন্টন ও সীমানা ২০৫১ সাল পর্যন্ত বজায় থাকবে। তবে রাজ্যসভার আসন সংখ্যা ও রাজ্যগুলির মধ্যে বন্টন অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *