সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ নভেম্বর: পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে। ভোটের আগে সংগঠনকে আরও সক্রিয় করতে আজ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব জেলার কর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হন। বাঁকুড়া শহরের উপকন্ঠে এক্তেশ্বরে এই সভার আয়োজন করা হয়। সভায় বিজেপি নেত্রী লকেট চ্যটার্জি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, সাংসদ সৌমিত্র খাঁ, কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে, সতীশ ধন্দে উপস্থিত ছিলেন।

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার নেতা কৌশিক চন্দ্র জানান, পঞ্চায়েত নির্বাচন শুধু নয় সাংগঠনিক বিষয় সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে জেলার অধিকাংশ আসনেই প্রার্থী দিতে গিয়ে শাসক দলের প্রবল বাধার মুখে পড়ে প্রার্থী দিতে পারেনি বিজেপি।


