পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা বুধবার নির্বাচনী প্রচারে ব্যস্ত দিন কাটালেন। দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

প্রচারের শুরুতে মানিকদীপা এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে চা পান করে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রদীপ লোধা। ওই সময় এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

পরবর্তীতে আগরবাঁধ এলাকায় ব্যাপক প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন গড়বেতার এই নেতা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তিনি তুলে ধরেন, এবং আসন্ন নির্বাচনে সমর্থনের আবেদন জানান।

প্রদীপ লোধা জানান, সাধারণ মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই তিনি গড়বেতা বিধানসভা এলাকায় উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চান।
এদিনের প্রচার কর্মসূচিতে দলের অন্যান্য কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

