ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: শেষ পর্যন্ত রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা হল। শনিবারই নির্বাচন কমিশনের তরফে তিনটি কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ভবানীপুরেই হবে উপনির্বাচন বাকি দুটি কেন্দ্রে নির্বাচন বাকি ছিল। ভাবানীপুর সহ ৩ কেন্দ্রে ভোট হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

৫ মে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিসেব মতো তাকে ৫ নভেম্বরের মধ্যে যেকোনো একটি কেন্দ্র থেকে জয়ী হতে হবে। তাই বারবার সেপ্টেম্বর ভোট করানোর দাবি জানিয়ে আসছিল তৃণমূল। শেষ পর্যন্ত সেপ্টেম্বর শেষে ভোট হবে বলে জানিয়ে দিলো কমিশন।

ভাবানীপুর ছাড়া সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হবে ওই দিন। তবে বাকি কেন্দ্রগুলির উপনির্বাচনের দিন এখনো ঘোষণা করা হয়নি। তিন কেন্দ্রের নির্বাচনের পর ভোট গণনা হবে ৩রা অক্টোবর। দেশের অন্যান্য রাজ্যে উপনির্বাচন বাকি থাকলেও করোনা পরিস্থিতিতে ওইসব জায়গায় নির্বাচনের দিন এখনো স্থির হয়নি। তবে এখানে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে বলে ভবানীপুরে উপ নির্বাচনের দিন ধার্য করা হলো।

ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে জয়ী হতে হবে কোন বিধানসভা কেন্দ্র থেকে। তাই দ্রুত নির্বাচন করার বারবার আর্জি জানিয়েছে তৃণমূল। কমিশনের তরফে জানানো হয়েছে, সাংবিধানিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই রাজ্যের অনুরোধ মেনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *