আমাদের ভারত, মালদহ, ১৯ এপ্রিল: মালদার বাজারে স্থানীয় আম না থাকলেও এসে গেছে দক্ষিণ ভারতের বেগমফুলি আম। তবে আর কিছুদিনের মধ্যেই মালদার বাজারে চলে আসবে গোলাপখাস আম। তবে তার দাম যেমন, আমের স্বাদ তেমন নেই। মানুষকে আমের স্বাদ মেটানোর জন্যই এই দক্ষিণ ভারতের আম কিনে খেতে হচ্ছে। মালদার স্থানীয় আমগুলি বাজারে আসতে আসতে হয় জুন মাস। দক্ষিণ ভারতের আমগুলি কেজি প্রতি ১২০ টাকা। শনিবার সকালে ইংলিশ বাজারের রথবাড়ি বাজারে দক্ষিণ ভারতের আম বিক্রি করছেন স্থানীয় আম বিক্রেতা।
এই বিষয়ে জেলা উদ্যানপালন আধিকারিক সামন্ত লাইক জানান, মালদার আম বরাবরই একটু দেরিতে বাজারে আসে মে মাসের শেষে জুন মাসের প্রথম থেকে মালদার আম বাজারে চলে আসবে। এখন বর্তমানে দক্ষিণ ভারতের আমগুলি বাজারে এসেছে। কারণ দক্ষিণ ভারতে ডিসেম্বরের প্রথমেই গাছে মুকুল চলে আসে। আমাদের মালদা জেলায় ফেব্রুয়ারি থেকে আমের মুকুল আসে। ফলে স্বভাবতই দক্ষিণ ভারতের আম এই সময় বড় হয়ে যায় যার ফলে তারা বাজারে চলে আসে।

