যস আসার আগেই নৈহাটিতে বয়ে গেল ঘূর্ণিঝড়

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৫ মে: বুধবার রাজ্যে সাইক্লোন যস আছড়ে পড়ার আগেই মঙ্গলবার বিকেলে উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হালিশহরের বেশ কিছু এলাকার ওপর দিয়ে বয়ে গেল ঘূর্ণঝড়। নৈহাটি ও হালিশহরের হাজিনগর ও প্রসাদ নগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছড়ে পরে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিমেষের মধ্যে আকাশে উড়তে দেখা যায় টিনের চাল। ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই এলাকার।

ঘূর্ণিঝড়ের ফলে হাজিনগর ও প্রসাদ নগরের প্রায় ২০ থেকে ৪০ টি বাড়ি ভেঙ্গে গেছে বলে সূত্রের খবর। ভেঙ্গে গিয়েছে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি ও গাছ। এর ফলে নৈহাটি ও হালিশহরের বিস্তীর্ণ অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড় মিটতেই পরিস্থিতি সামাল দিতে ঝড়ে বিধস্ত এলাকা গুলিতে ছুটে যায় পুলিশ প্রশাসন। বিদ্যুৎ বিপর্যয় সামাল দিতে কাজ চলছে দ্রুত গতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *