“আগে ছিল দুয়ারে  সরকার, এখন হুইল  চেয়ারে সরকার”,  কটাক্ষ রাহুল সিনহার

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৩১ মার্চ: রাজ্যের মানুষকে ভাঁওতা দিতে শুরু করেছিল দুয়ারে 
সরকার।এখন নন্দীগ্রামের মানুষকে অপমান করতে মিথ্যা নাটক করেছে হুইল চেয়ারের সরকার। 
গত ১০ বছর ধরে মানুষেকে মিথ্যা প্রতিশ্রুতি আর ভাঁওতা দিয়েছে তৃণমূল সরকার। বুধবার উত্তর ২৪ পরগনার 
হাবড়ায় সাংবাদিক বৈঠক 
করে এমনই কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা।
এদিন রাহুল আরও বলেন, ‘হাবড়া এলাকায় বহু মানুষ আজ ত্রিপলের নীচে রাত 
কাটাচ্ছেন। 
কারণ আমফান ঝড়ে তাঁদের ঘরের চালা উড়ে গিয়েছিল।এখনও তাঁরা কোনও সাহায্য পায়নি।প্রধানমন্ত্রীর দেওয়া সেই সব মানুষের টাকা নিয়ে তৃণমূলেরনেতারা পকেটে ভরেছেন। 

রাহুল সিনহা আরও বলেন, ‘এখানকার যিনি বিধায়ক 
ছিলেন তাঁর চোখে যদি সে 
সব না পড়ে, তাহলে আমার সঙ্গে
গিয়ে দেখে আসুন। হাবড়া শহরে অটো টোট থেকে শুরু করে ব্যবসায়ীরা আজ সবাই 
বিপদে।তাঁদের কাছ থেকে তৃণমূলের সন্ত্রাস বাহিনীরা তোলা 
তুলছে।ভারতীয় জনতা পার্টি এই সব সন্ত্রাস কিছুতেই মেনে 
নেবে না।রাজ্যের পাশাপাশি হাবড়াতেও বিজেপির জয় হবে।’

প্রসঙ্গত, হাবড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের 
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাই, রাজ্যের নজরকাড়া 
কেন্দ্রগুলোর মধ্যে হাবড়াও 
রয়েছে। দলীয় সূত্রে খবর, রাহুলের 
হয়ে হাবড়ায় প্রচারে আসছেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 
অমিত শাহ।রোড শো করার কথা রয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তীরও।অন্যদিকে জ্যোতিপ্রিয়র প্রচারেও টলিউড
তারকাদের দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *