সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩১ মার্চ: মনোনয়নপত্র জমা দিলেন
উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার তিনতৃণমূল প্রার্থী।ব্যক্তিগত কারণে এদিন এই কর্মসূচিতে অংশ নেননি
গাইঘাটা কেন্দ্রের প্রার্থী নরোত্তম বিশ্বাস।দলের পক্ষ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল
এগারোটা নাগাদ বনগাঁ টাউন হল এলাকায় জড়ো হতে
থাকেন তৃণমূল কর্মী
সমর্থকরা। একে একে সেখানে হাজির
হন বাগদা, বনগাঁ উত্তর, এবং বনগাঁ দক্ষিণ কেন্দ্রের
প্রার্থীরা।
বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের শ্যামল রায় এবং
বনগাঁ দক্ষিণের আলো রানী
সরকার। বুধবার সকলে টাউন হল থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়।মিছিলের অগ্রভাগে ছিলেন এই তিন প্রার্থী।রঙিন বেলুন এবং দলীয়
পতাকায় সেজে ওঠে মিছিল। এরপর ‘খেলা হবে’
স্লোগানকে সামনে রেখে মিছিল রায় ব্রিজ পার করে
মতিগঞ্জ, রাখালদাস সেতু,
বাটার মোড়, কোর্ট রোড হয়ে বনগাঁ মহকুমা শাসকের
দপ্তরের সামনে এসে শেষ হয়। সেখানেই নির্ধারিত
প্রতিনিধিদের নিয়ে মহকুমা শাসকের দপ্তরে তিন প্রার্থী
হাজির হন। সেখানে নির্দিষ্ট ঘরে তাঁরা
তাঁদের মনোনয়নপত্র পেশ করেন।
এদিন তিন প্রার্থীই দাবি করেন যে, বিজেপি এবং
সংযুক্ত মোর্চার প্রার্থীদের বিপুল ভোটে হারিয়ে তাঁরা
জয়ী হবেন।

