BJP, TMC, Election, Satyajit, হীরক রাণী- হল্লা রাজায় সরগরম ভোট! বিজেপি হোক বা তৃণমূল, সত্যজিত রায়কে ধার করেই চলছে নির্বাচনী প্রচার

আমাদের ভারত, ১১ এপ্রিল: বিজেপির অমিত শাহ হোক বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট প্রচারে গিয়ে তারা বক্তব্যে রাখার সময় বারবার সত্যজিৎ রায়কেই ধার করছেন। ফলে অনেকেই বলছেন এবারের ভোট সত্যজিৎময় হয়ে উঠেছে।

হ্যাঁ প্রবাদ প্রতিম শিল্পী সত্যজিৎ রায়ের হীরক রাজা কিংবা হল্লার রাজা এই চরিত্র গুলোকেই ধার করে ২৬- এর নির্বাচন সরগরম হয়ে উঠেছে।

অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কখনো বলছেন হীরক রানী। আবার মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর দলকে বলছে হুল্লার দল। ফলে এবারের নির্বাচন একেবারে সত্যজিৎময় হয়ে উঠেছে।

বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে নাম না করে কেন্দ্রীয় বিজেপিকে হল্লাহর দল বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, হীরক রানীকে চেনেন তো? কে হীরক রানী? বলুন তো কে? হীরক রানীকে টাটা বাই বাই করার সময় এসে গিয়েছে। অর্থাৎ নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অমিত শাহ।

অন্যদিকে শনিবার কটাক্ষ করে মমতা বলেন, একদিকে মানুষকে অনুপ্রবেশকারী বলে, সেই ভোটে নিজের ক্ষমতার অপব্যবহার করে সব মেশিনারি নিয়ে বাংলা দখল করতে আসছে। যেন মনে হচ্ছে হল্লা বোল আসছে হল্লার দল। হল্লার রাজা সত্যজিৎ রায়ের একটা সিনেমা ছিল না? দিল্লির বর্গিরা আসছে, জমিদার, পাহারাদাররা আসছে। এখানেই শেষ নয়, মমতা আরও বলেন যে, দিল্লি থেকে এলো গাই সাথে এল মোটা ভাই। মোটা ভাইয়ের সাথে এলো ইডি আর সিবিআই।

মমতা বন্দ্যোপাধ্যায় এস আই এর প্রসঙ্গে মন্তব্য করেন, আমার লড়াই বিজেপির সব ইনস্টিটিউটের সঙ্গে। নরেন্দ্র মোদী, অমিত শাহ যদি ২০১৪ তে ভোটের লিস্টে ক্ষমতায় এসেছিল, তাহলে তাদের আগে পদত্যাগ করা উচিত। মানুষের নাম কাটার অধিকার কার আছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *