সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৮ এপ্রিল: ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় ঝালদা ১নং ব্লকের বিডিও রাজকুমার বিশ্বাসকে। আজ সেই মতো সিবিআই ক্যাম্পে হাজির হন ঝালদা ১নং ব্লকের বিডিও রাজকুমার বিশ্বাস। যদিও এই জিজ্ঞাসাবাদ নিয়ে সিবিআই শিবির থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

কী কারণে বিডিওকে জিজ্ঞাসাবাদ তা নিয়ে কৌতূহল রয়েছে ঝালদাবাসীর। যদিও একজন বিডিওকে সিবিআই ডাকা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করে। তবে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার তদন্তের স্বার্থে বিডিওকে তলব করে সিবিআই।

