প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৯ মে:
এবার লক ডাউনে কর্মহীন হয়ে যাওয়া মানুষদের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে আসলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয়েছে লক ডাউন। আর এই লক ডাউনের কারনে প্রচুর মানুষ কর্মহীন হয়ে গেছেন। তাই সেই দিনআনা খেটে খাওয়া মানুষদের জন্য বুধবার দুপুর থেকে টিটাগড় পৌরসভার ১৮ নং ওয়ার্ডে চালু হলো রান্না করা খাবার বিতরণ করা হলো। টিটাগড়ের গির্জা বাজারে প্রায় ৫০০ জন অসহায় মানুষের মধ্যে রান্না করা খাদ্য সামগ্রী দেওয়া হয়। সেই সঙ্গে এদিন খাবার নিতে আসা অসহায় মানুষদের করোনা সচেতনতা বিধি মেনে মাস্ক পরিয়ে খাবার বিতরণ করা হয়।
এদিন বিধায়ক নিজে হাতে দুস্থ মানুষদের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করেন। তিনি এদিন বলেন, “লক ডাইনে প্রচুর মানুষের কাজ চলে গেছে বিশেষ করে যারা দিন এনে খান, তাই আমরা একটা উদ্যোগ নিয়েছি। আগামী দিনেও এই ধরনের কাজ আমরা চালিয়ে যাবো যাতে আমরা মানুষের পাশে দাড়াতে পারি।”

