বাংলাদেশে হিন্দু হত্যা ও প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে বাঁকুড়ায় বজরং দলের বিক্ষোভ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুড়া, ২১ অক্টোবর: সম্প্রতি দুর্গা পুজোয় বাংলাদেশজুড়ে হিন্দু হত্যা, প্রতিমা ভাঙ্গচুর, নারী নির্যাতনের প্রতিবাদে আজ বিকেলে মাচানতলা মোড়ে বজরং দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। আজ বিকাল চারটে নাগাদ বজরং দলের বেশ কয়েকজন সদস্য ও কর্মকর্তা মাচানতলা মোড়ে হাজির হন। বাংলাদেশে হিন্দু হত্যা ও প্রতিমা ভাঙ্গচুরের ঘটনার প্রতিকার ও হিন্দুদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হন তারা।

বজরং দলের বাঁকুড়া জেলা সম্পাদক বাপ্পা দাস বলেন, বাংলাদেশে পরিকল্পিত ভাবে দুর্গাপুজো ভন্ডুল করা হয়েছে। ইসকন মন্দির, শ্রীরামকৃষ্ণ মিশন সহ একাধিক মঠ, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙ্গচুর করা হয়েছে। হিন্দু সন্ন্যাসী সহ কয়েকজন হিন্দুকে প্রকাশ্যে খুন করা হয়েছে। হিন্দুদের সম্পত্তি নষ্ট করা হয়েছে। এক কথায় বাংলাদেশকে হিন্দু শূন্য করার চেষ্টা হচ্ছে। এর ফলে হিন্দু জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *