মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর, টালিগঞ্জ কেন্দ্রে চলছে তোলাবাজদের রাজ, অভিযোগ বাবুল সুপ্রিয়র

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা।

মুখ্যমন্ত্রীর খাসতালুক দক্ষিণ কলকাতায় চলছে তোলাবাজদের রাজ। সোমবার কলকাতার আলিপুরে নিজের নমিনেশন সাবমিট করে এই কথা জানান টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই তোলাবাজি চলছে।

টালীগঞ্জের সর্বত্রই তোলাবাজি চলে। শিল্পীরাও এর থেকে মুক্তি পান না। আগে টালিগঞ্জের শিল্পীদের জোর করে তৃণমূলের মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো। শিল্পীদের কাছ থেকে বিভিন্ন ভাবির টাকা নেওয়া হতো। কালীগঞ্জে কাজ পেতে গেলেও কয়েকজনকে তোলা দিতে হতো বলে অভিযোগ করেন বাবুল সুপ্রিয়।

বাংলাতে এই তোলাবাজি বিজেপি শেষ করবে। তোলাবাজরা যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে তাদের বার করবে বিজেপি। তারপরই বাংলায় ফের কর্মসংস্থান হবে। আসবে শিল্প। বাংলার মানুষ কর্মসংস্থানের প্রশ্নে ভবানীপুর, টালিগঞ্জে আর বাংলার মেয়েকে চাইছে না মানুষ। নির্বাচনের ফলবার হওয়ার পর রাজ্যের শাসক দলের নেতারা সে কথা বুঝতে পারবেন বলেও জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *