রাজেন রায়, কলকাতা, ১৯ সেপ্টেম্বর: তৃণমূলে যোগ দেওয়ার পর গোটা একটা দিন কাটেনি। কয়লা পাচারের তদন্তে এবার সাংসদের আপ্ত সহায়ক ধর্মেন্দ্র কৌশল এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে। সূত্র অনুসারে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়ক ধর্মেন্দ্র কৌশলের ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। পাচার কাণ্ডের সময় স্থানীয় সাংসদের পিএ হিসাবে তিনি ঠিক কি ভূমিকা নিয়েছিলেন, তা এই মুহূর্তে বোঝার চেষ্টা করছেন সিবিআই তদন্তকারীরা।
তবে অনেকের মতে সিবিআই কে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যবহার করা হচ্ছে। গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। তারমধ্যেই আজ তার আপ্তসহায়কের বিরুদ্ধে সিবিআইয়ের তল্লাশি। ইতিমধ্যে গোটা বিষয়ে সিবিআই তদন্ত চালাবে, এমনটাই খবর পাওয়া গেছে।

