Brown suger, Bankura, মাদক বিরোধী অভিযান, বাঁকুড়ায় ফের উদ্ধার ব্রাউন সুগার

আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ নভেম্বর: মদ, গাঁজা, ব্রাউন সুগার সহ মাদক দ্রব্যের ব্যাপক ব্যবহার ও পাচার চলছে জেলাজুড়ে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। বিপুল পরিমাণ গাঁজা ও ব্রাউন সুগারের মতো মাদক দ্রব‍্য উদ্ধারের পর গতকাল ফের সন্দেহ জনক ব্রাউন সুগার উদ্ধার করে জেলা পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল ওন্দা থানার অন্তর্গত তেল্লা এলাকার একটি হোটেল ধাবা অ্যান্ড রেস্তোরাঁয় অভিযান চালায় পুলিশ।

অভিযানে হোটেল থেকে সন্দেহভাজন ব্রাউন সুগার– ১১.৭৬০ গ্রাম, রুপোলি রঙের ফয়েল পেপারের রোল– ২টি, নগদ টাকা– ৮৮০ উদ্ধার করা হয় বলে পুলিশ সুত্রে জানাগেছে।

সমস্ত সামগ্রীর যথাযথ বাজেয়াপ্ত তালিকা প্রস্তুত করে আটক করা হয়। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দিষ্ট মামলা রুজু করে পরবর্তী তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *