প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৫ জুলাই: কামারহাটি বিধানসভার বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমা গুলির পর এবার টিটাগড়েও তৃণমূলের পার্যি অফিসে সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। বোমার আঘাতে জখম হয়েছেন এলাকার এক বৃদ্ধা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে যায় টিটাগড় ও খড়দা থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের বক্তব্য এলাকা দখলকে
জানাগেছে, গতকাল সন্ধ্যারাতে টিটাগড় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড মন্দির পাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে কয়েকজন তৃণমূল কর্মী বসেছিলেন। সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী বোমা, পিস্তল নিয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়, ছয় সাতটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে এলাকার এক বৃদ্ধা আহত হন।ঘটনার পরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ ও টিটাগর থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানাগেছে, এলাকা দখলকে কেন্দ্র করে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।
আরও পড়ুন বেলঘরিয়ায় পার্টি অফিসে ঢুকে দুষ্কৃতী তাণ্ডবে আহত ২ তৃণমূল কর্মী, চলল গুলি, ধৃত ৬
শনিবার রাতেই কামারহাটি বিধানসভার বেলঘড়িয়া তৃণমূলের পার্টি অফিসের একদল দুষ্কৃতী বোনা গুলি নিয়ে হামলা চালায়। সেই ঘটনায় ২ জন তৃণমূল কর্মী আহত হয়েছিলেন। তারপর দিন রবিবার রাতে একই ঘটনা ঘটল টিটাগড়ে।

