বেলদায় মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ মার্চ:
মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃত আরতি মাইতির বয়স ষাট বছর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দা এলাকার। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা।

ঘটনায় জানা যায়, বুধবার সন্ধ্যা নাগাদ খকুড়দা বাজারে বেলদা- কাঁথি রাজ্য সড়কে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ। উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ ও অবরোধের ফলে কাঁথি- বেলাদা রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *