নয়াগ্রামে হাতির হামলায় মৃত এক প্রৌঢ়

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১১ আগস্ট: ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোখুরপাল এলাকায় একটি দলছুট হাতির হানায় প্রাণ গেল বছর ৭০- এর এক প্রৌঢ়।

পুলিশ সুত্রে জানাগেছে, মৃত ব্যক্তির নাম অতনু পাত্র, বাড়ি নয়াগ্ৰাম ব্লকের নিগুই গ্রামে। এদিন সন্ধ্যায় অতনুবাবু চাঁদাবিলা থেকে নিগুই- এর দিকে আসছিলেন সেই সময় দলছুট একটি হাতি সামনে এসে পড়ায় অতনু বাবুকে আছড়ে মারে বুনো হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অতনুবাবুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *