পুলিশের পাতা প্রেমের ফাঁদে পড়ে আরামবাগে গ্রেফতার এক মোটর বাইক চোর

আমাদের ভারত, আরামবাগ, ১১ আগস্ট: পুলিশের পাতা প্রেমের ফাঁদে পড়ে গ্রেফতার মোটর বাইক চোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগে।

পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতদের নাম বিকাশ মালিক, বাড়ি খানাকুলের উদয়পুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ জুলাই খানাকুল থানার উদয়পুর এলাকায় সরোজ বেড়া নামে এক ব্যক্তির একটি বুলেট গাড়ি চুরি হয়। খানাকুল থানায় অভিযোগ দায়ের করে চুরি হয়ে যাওয়া বুলেট গাড়ির মালিক। এরপরে ২৮ জুলাই আরামবাগ মহকুমা হাসপাতাল চত্বর থেকে বাইকটি উদ্ধার হয়। বাইক চুরির ঘটনার তদন্তে নামে খানাকুল থানার পুলিশ। তদন্ত নেমে জানতে পারে বিকাশ মালিকের বাড়ি খানাকুলের উদয়পুরে। এরপর এক মহিলা পুলিশ ছক কষে ফোনের মাধ্যমে অভিযুক্ত বিকাশের সাথে বন্ধুত্ব করেন। ফেসবুকে বিকাশের সাথে ওই মহিলা পুলিশ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। ওই মহিলা পুলিশ বিকাশকে আরামবাগে দেখা করতে বলে। এরপরে বিকাশ বন্ধুর কথা ফেলতে না পেরে আরামবাগের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকে। এরপর পুলিশ সাদা পোশাকে বিকাশে চারপাশে ঘিরে ফেলে। এরপরে অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করল খানাকুল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, অভিযুক্ত বিকাশ মালিককে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নেয়ার জন্য আবেদন করেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *