সাথী দাস,পুরুলিয়া, ৫ সেপ্টেম্বর : কর্মরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক এন ভি এফ কর্মী। আজ বিকেল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পাড়া থানা এলাকায়।
পুলিশ সুপার এস সিলভামুরগণ জানান, পুরুলিয়া জেলার পাড়া থানায় তিনি কর্মরত ছিলেন। মৃতের নাম প্রণব মহান্তি(৩০)। তার বাড়ি পুরুলিয়া জেলার বলরামপুর থানা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদে ভুগছিলেন ওই পুলিশ কর্মী। এদিন ওই এন ভি এফ কর্মী মোবাইল ভ্যানে ডিউটিতে ছিলেন। অন্যান্য পুলিশ আধিকারিকের কাছেই নিজের .৩০৩ রাইফেল থেকে মাথায় গুলি করে। রক্তাক্ত সংকট জনক অবস্থায় তাকে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

