স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি: বিধ্বংসী অগ্নিকান্ডের পুড়ে গেল একটি পশু খাদ্যের দোকান। গুরুতর জখম এক ব্যক্তি। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লী এলাকায়।

এদিন স্থানীয় ব্যবসায়ী কমল দত্তের দোকানে আচমকা আগুন দেখতে পেয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি বাইকও। জখম হয়েছে দোকানে থাকা এক ব্যক্তি। খবর পেয়ে ইসলামপুর দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। আহত ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের।

