সাথী দাস, পুরুলিয়া, ২৫ মার্চ: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ট্রেন বাস ও শিক্ষা নিশুল্ক বলে দলের ইস্তাহার জনসমক্ষে জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। আজ বাঘমুন্ডির কুশলডি ক্রিকেট ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তৃণমূলকে আগাগোড়া আক্রমন করেন। এনডিএ জোট আজসুর বাঘমুন্ডি কেন্দ্রের প্রার্থী আশুতোষ মাহাতোর সমর্থনে প্রকাশ্য জনসভা করেন তিনি।

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এনডিএ জোট প্রার্থীকে জয়ী করলে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা, মহিলাদের বাসে ট্রেনের ভাড়া মুকুব, কুড়মি ভাষায় হবে পঠন পাঠন সহ জঙ্গলমহলে হবে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র এবং এক গুচ্ছ প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন। তৃণমূলকে আক্রমণ করে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “কাটমানির সরকারকে প্রত্যাখান করুন। “

