বনগাঁয় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে ভোট উৎসবের সূচনা করলেন তৃণমূলের আলোরানী সরকার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ ফেব্রুয়ারি: এবারে পৌরভোট ঘোষণার আগেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু করল তৃণমূল। মঙ্গলবার সকালে তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি আলোরানী সরকার ও বনগাঁ টাউন সভাপতি সাধন দাস দেওয়াল লিখনের মধ্যে দিয়ে পৌরভোটের প্রচার শুরু করেন। যদিও বনগাঁয় তৃণমূলের হাত ছাড়া হয়েছে লোকসভা ও বিধানসভা। তাই পৌরসভা ভোটে চাপের মুখে তৃণমূল।

করনার কারণে এখনও রাজ্যজুড়ে চলছে লকডাউন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে হতে পারে বনগাঁ পৌরসভার ভোট। তাই সময় নষ্ট না করে উত্তর ২৪ পরগনার বনগাঁর তৃণমূল নেতৃত্ব কোমর বেঁধে নেমে পড়েছে ভোটের ময়দানে। শুরু করেছে দেওয়াল লিখন, জনসংযোগ ও পথ সভা। যদিও প্রার্থী নাম ঘোষণা হয়নি এখনও, তবুও তৃণমূল নেতা কর্মীরা পাড়ায় পাড়ায় জনসংযোগ শুরু করেছে।

বনগাঁর সাংগঠিক জেলা সভাপতি আলোরানী সরকার বলেন, প্রতিপক্ষ বলতে কেউ নেই বনগাঁয়। সিপিএম বনগাঁ থেকে মুছে গিয়েছে, আর বিজেপিতে যারা ছিল তারা এখন তৃণমূলে যোগ দিয়েছে। তাই তৃণমূলের প্রতিপক্ষ বলতে এই মুহূর্তে কেউ নেই। বনগাঁর ২২টি ওয়ার্ড আমরা জয় করে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *