নদিয়ায় তৃণমূল সমর্থকের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ মার্চ:
তৃণমূল সমর্থকের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা পরিষ্কার নয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা পৌরসভার ২১নম্বর ওয়ার্ডে।

স্থানীয়রা জানান, ওই তৃণমূল সমর্থকের নাম রমেন সরকার। মঙ্গলবার রাতে কিছু দুষ্কৃতী এসে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা মেরে পালিয়ে যায়। এই বিষয়ে রমেন সরকার বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কিছু দুষ্কৃতী আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। তবে কি কারণে এই বোমা ছুঁড়লো তা বলতে পারবো না। এই ঘটনায়
চাকদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *