ঝালদায় তপন কান্দুর ছেলেকে মেরে ফেলার হুমকির অভিযোগ

সাথী দাস, পুরুলিয়া, ২৪ এপ্রিল: ঝালদার নিহত তপন কান্দুর ছেলে দেব কান্দুকে প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগ উঠল ভীম তেওয়ারী নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিহতের কংগ্রেস কাউন্সিলরের ছেলে দেব কান্দু জানান, “কাল সকালে মার্কেট থেকে ফেরার পথে পাড়ার ছেলে ভীম তেওয়ারি শেষ করার হুমকি দেয়। সে বলে, তপন শেষ তোরা বাড়িস না তোদেরকেও ছাড়বো না।” এই বিষয়টি আতঙ্কিত দেব বাড়িতে জানায়। ঝালদা থানায় একটি অভিযোগ পত্র দেয়।

এবিষয়ে নিহত তপন কান্দুর স্ত্রী তথা দেবের মা পূর্ণিমা কান্দু জানান, “আমার স্বামী খুনে এই ভীম তেওয়ারির হাত আছে। অভিযোগে তারও নাম আছে। সিবিআই তদন্তের মধ্যেই আমার ছেলেকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এখন আমরা আতঙ্কে রয়েছি। থানায় অভিযোগ করা হয়েছে।”

তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কর্মী ভীম তেওয়ারি। তিনি বলেন, “কাল সারা দিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তা ছাড়া পাড়ায় এরকম কথা বললে পাশাপাশি কেউ তো শুনতো। এটা আমাকে হয়রানি করে চাপ তৈরির চেষ্টা করছে ওরা। আমি চাই সিবিআই তদন্তে খুনের ঘটনার সত্যিটা সামনে আসুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *